খেলা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন

<![CDATA[

শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ সিনিয়র আইনজীবীরা। জানাজার পর প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে মারা যান সৈয়দ আমিরুল ইসলাম।

 

জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে পিতার জন্য দোয়া কামনা করেন সৈয়দ আমিরুল ইসলামের ছেলে অপূর্ব ইসলাম।

 

এছাড়াও এ সময় দেশের সবোর্চ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন বলেন,  অন্যায়ের সাথে কখনো আপস করেননি আমিরুল ইসলাম।

আরও পড়ুন : সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন

 

এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের দেয়া রায়গুলো আলোকিত করবে সমগ্র বিচার-ব্যবস্থাকে। 
 

জানাজায় উপস্থিত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, অসংখ্য আলোচিত রায়ের মাধ্যমে উদাহরণ হয়ে থাকবেন এ অবসরপ্রাপ্ত বিচারক।

 

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন সৈয়দ আমিরুল ইসলাম। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসরে যান।

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!