খেলা

সূর্যকুমারের তাণ্ডবে সিরিজ ভারতের

<![CDATA[

ভারত-শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের তাণ্ডবে জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

শনিবার (৭ জানুয়ারি) রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানের বড় জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সূর্যকুমার যাদব। মাত্র ৪৫ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি।

 

সূর্যকুমার যাদবের মতো ব্যাট করাটা মনে হয় স্বপ্নেও ভাবতে পারেননা খুব বেশি ক্রিকেটার। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর সূর্যকুমারের ব্যাটিং দেখে টুইট করেছেন বিশিষ্ট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি লিখেছেন, ‘খুব বেশি ক্রিকেটার স্বপ্নেও এমন ব্যাট করতে পারেন না।’

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আর্শদীপকে দুষলেন পান্ডিয়া

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুতেই ইশান কিশানের উইকেট হারালেও রাহুল ত্রিপাঠির ১৬ বলে ৩৫ রানের ইনিংসে পাওয়ার প্লেতেই ৫৩ রান তোলে ভারত। করুনারত্নের বলে ত্রিপাঠি বিদায় নিলেো ঝড় থামেনি। বরং সূর্যকুমারের আগমনে ঝড়ের গতিবেগ আরও বেড়ে যায়। শুভমান গিলকে নিয়ে ৫৩ বলে ১১১ রানের জুটি গড়েন তিনি। ৩৬ বলে ৪৬ রান করেন গিল।

অন্যদিকে, ২৬ বলে অর্ধশতক পূর্ণ করা সূর্যকুমার সেঞ্চুরি করেছেন মাত্র ৪৫ বলে। অর্থ্যাৎ শেষ ৫০ রান করতে তিনি খেলেছেন মাত্র ১৯ বল! ৯টি ছক্কা ও ৭টি চারে ৫১ বিলে ১১২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪১ টি-টোয়েন্টির ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। শেষদিকে ঝড় তোলেন অক্ষর প্যাটেল। মাত্র ৯ বলে ২১ রান করেন তিনি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রানে থামে ভারত।

আরও পড়ুন:সম্ভাবনা জাগিয়েও পারল না ভারত, রেকর্ড গড়ে জেতালেন শানাকা

জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালোই হয়েছিল। ৪.৪ ওভারেই ৪৪ রান তুলে ফেলেন পাত্তুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৫ বলে ২৩ রান করে মেন্ডিসের বিদায়ের পর মড়ক লাগে শ্রীলঙ্কার ইনিংসে। দেখতে দেখতে ৫১ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর ধনঞ্জয় ডি সিলভা ও চরিথ আশালঙ্কার ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও দুজনকে ফেরান চাহল। ১৪ বলে ২২ রান করেন ডি সিলভা। ১৪ বলে ১৯ রান করেন আসালঙ্কা। এরপর অধিনায়ক দাসুন শানাকা  ছাড়া রান পাননি আর কেউই। ১৭ বলে ২৩ রান করে আর্শদীপের শিকারে পরিণত হন তিনি। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ভারতের পক্ষে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। উমরান মালিক, হার্দিক পান্ডিয়া ও চাহল ২টি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন একটি উইকেট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!