খেলা

সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএস সদস্যরা?

<![CDATA[

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস। বিশ্বে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। জানা গেছে, বিটিএসের সদস্যরা দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছেন। এমনটা জানিয়েছেন বিটিএস তারকাদের এজেন্টরা। ১৭ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে, দেশের ১৮ থেকে ২৮ বছর বয়সী সুস্থ পুরুষদের অবশ্যই দুই বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। তবে বিটিএসের ক্ষেত্রে নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে। গত বছর তাদের জন্য বয়সসীমা ৩০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিটিএস সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক গায়ক জিন-এর বয়স এখন ২৯ বছর। শিগগিরই দলের সাতজন যোগ দেবেন সেনাবাহিনীতে।

আরও পড়ুন: কাদের ‘বেইমান’ বললেন শিল্পী মমতাজ?

বিটিএসের ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাস থেকে প্রস্তুতি শুরু করবেন জিন। দলের সাত সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠজনের বয়স ২৪ বছর; তিনিও বাকিদের সঙ্গেই যোগ দেয়ার পরিকল্পনা করছেন।

কয়েকজন আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন, বিটিএস সদস্যরা যেন সাবলীলভাবে পারফর্ম করতে পারেন, সে জন্য তাদের সেনাবাহিনীতে যোগদানের নিয়ম থেকে রেহাই দেয়া উচিত। দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে বেস্ট-সেলিং শিল্পীগোষ্ঠীর তকমা নিজেদের দখলে নিয়ে রেখেছে কে-পপ গ্রুপ বিটিএস। গানের সঙ্গে তাদের নাচও তুমুল জনপ্রিয়। তা ছাড়া, তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়ার জন্যও খ্যাতিমান এই দলটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!