বিনোদন

সেপ্টেম্বরে আসছে ৯ বাংলা সিনেমা

<![CDATA[

স্কুল পালিয়ে সিনেমা দেখেছেন? কিংবা বাংলা সিনেমা দেখার জন্য দল বেঁধে ক্লাস বাংক দিয়েছেন? অথবা মায়ের কাছে স্কুল পালিয়ে তাদের সুজন-সখি বা বেদের মেয়ে জোসনা দেখার গল্প নিশ্চয়ই শুনেছেন? ধরে নিচ্ছি এসবের কোনো একটা অবশ্যই করেছেন বা ইচ্ছা থাকলেও করতে পারেননি। কারণ, হয়তো আপনার সময়টা ওই সময় ছিল যখন সিনেমা হলে থাকত না কোনো বাংলা সিনেমা। দু-একটা বিদেশি ভাষার সিনেমা দিয়ে ধুঁকে ধুঁকে চলত হল বাণিজ্য।কিন্তু বর্তমান সময়ে বাংলা সিনেমার যে জোয়ার বইছে চলচ্চিত্র অঙ্গনে, তাতে আমরা নিঃসন্দেহে বলতেই পারি আমাদের চলচ্চিত্রের সেই সোনালি অতীত ফিরে আসছে বলে। এই সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের ৯ সিনেমা।

রুপালি পর্দায় এসব সিনেমায় দেখা যাবে জয়া আহসান, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনকে। শুধু তাই নয়, নিশাত নাওয়ার সালওয়া, হুমায়রা সুবাহর মত নতুন শিল্পীরাও বড় পর্দায় নিজেদের কাজ দর্শককের দেখানোর জন্য ক্ষণ গুনছেন এখন।

আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর হলে আসছে ভাইয়ারে সিনেমাটি। রাসেল মিয়া, এলিনা, জারা, সাখাওয়াত সাগর, শবনম পারভীন, বড়দা মিঠুসহ এক ঝাঁক কম পরিচিত মুখ নিয়ে এ সিনেমা পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। ভাই-বোনের বন্ধন কত গভীর হতে পারে এ সিনেমায় তা-ই দেখানো হবে। এটি একটি সামাজিক সিনেমা।

দ্বিতীয় সপ্তাহে আসছে ‘লাইভ’ এবং ‘ও মাই লাভ’। ‘লাইভ’ মূলত একটি ‘সাইকো থ্রিলার’ ঘরানার সিনেমা। একটি হত্যাকাণ্ডে ফেঁসে যান মাহি এবং তাকে বাঁচানোর জন্যই মিশনে নামেন সাইমন সাদিক। এভাবে এগোবে গল্প।

‘ও মাই লাভ’ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের দুই শিল্পী ঋদ্ধিশ ও সাবর্ণীকে। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের আলী রাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, অমৃতা, বিপাশা কবির, বড়দা মিঠু।

আরও পড়ুন: আটকে গেল ‘বর্ডার’পুর্নিমা

এরপর ১৬ তারিখ আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘বীরত্ব’। দুটি সিনেমাতেই দেখা যাবে নিশাত নাওয়ার সালওয়াকে। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ চৌধুরী, মৌসুমী মিথিলা, আলী রাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলি। এই একই দিনে মুক্তি পেতে চলেছে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’। এতে সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন মামনুন ইমন।

এর পরের সপ্তাহ  জমজমাট আরও দুই ছবিতে। মাসের চতুর্থ সপ্তাহে মুক্তির কাতারে রয়েছে সোশাল মিডিয়ায় আলোচিত ও প্রতীক্ষিত দুটি সিনেমা। একটি মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, যেটি মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর।সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমনকে। বাংলাদেশের সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা বিউটি সার্কাস। তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি এর প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এরই মধ্যে এর টিজার প্রকাশ হয়েছে।

আরও পড়ুন: গাজী মাজহারুল আনোয়ার আর নেই

২৩ সেপ্টেম্বর মুক্তির দিন গুনছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবন জলদস্যুমুক্ত করার জন্য র‌্যাবের দীর্ঘদিনের অভিযান নিয়ে এগিয়েছে এই সিনেমার কাহিনি। এখানে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ অনেকে। ‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

মাসের শেষ দিনেও হলে আসছে দুই সিনেমা। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বসন্ত বিকেল’ ও ‘ঈশা খাঁ’। ‘বসন্ত বিকেল’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন শিপন মিত্র ও নবাগতা শাহ হুমায়রা সুবাহ। সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

আরও পড়ুন: ‘চাদর’ দিয়ে জুটি বাঁধলেন সাইমন-বুবলী

মোগল শাসন আমলে সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে তা নিয়ে একের পর এক সংঘর্ষ বাঁধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ডিএ তায়েব। 

এদিকে শত আলোচনা-সমালোচনাকে উপেক্ষা করে হাওয়া চলেছে বিদেশে। দেশ কাঁপিয়ে উত্তর আমেরিকায় ঝড় তুলতে চলেছে হাওয়া। মালয়েশিয়ায় ১৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘দিন: দ্য ডে’। গত ঈদে মুক্তি পাওয়া পরাণ এখনো দর্শক টানছে। বাংলা সিনেমার এই জোয়ার ছাপিয়ে যাক আগের সব সোনালি সময়কে এমন টাই চাওয়া চলচ্চিত্রপ্রেমীদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!