Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীতে গরুসহ চোর গ্রেপ্তার – prothom-feni.com

সোনাগাজী | তারিখঃ September 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 36 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীতে গরুসহ ইলিয়াস (৩৫) নামে এক চোর গ্রেপ্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম রামচন্দ্রপুর ডাঃ মাহমুদ উল্লাহর বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোনাগাজীতে সাম্প্রতিক সময়ে কয়েকটি গরু চুরির ঘটনার পর তৎপর হয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে চুরিকৃত গরুর মালিক বজল করিম ঘটনাস্থলে গিয়ে তার গরু শনাক্ত করেন এবং পরে তিনি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় চোর ইলিয়াসকে আসামী করে মামলা দায়ের করেন। বুধবার সকালে চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গরু চোর আটক হওয়ার খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাশকুর রহমান, অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন, পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবু।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ হোসেন জানান, কয়েকটি গরু চুরি হওয়ার পর গ্রামপুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা অব্যহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!