Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

সোনাগাজী | তারিখঃ October 22nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 45 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীর ডাকবাংলা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফেনীর ফুলগাজীর আব্দুল খালেকের ছেলে আবদুল মুনাফ (৩৫), নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুর জেলার মৃত জয়নালের ছেলে ইকবাল হোসেন (৩৭), চট্রগ্রাম হাটহাজারী এলাকার মো. আকবরের ছেলে মো. মামুন (৩০), চট্রগ্রামের পাহাড়তলির চান মিয়ার ছেলে আলমগীর (৩৯), চট্রগ্রামের হালিশহরের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেম (২৮), হতিয়া জোলার বুড়িচর লালু মিকার ছেলে জয়নাল (৩৭) ও বরিশাল জেলার পাহার হাট থানার জামাল খান ছেলে মো. সুজন খান (২৫)।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি চলছে বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ডাক বাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে অস্ত্রসহ আটজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয়টি কার্তুজ, একটি রামদা, দুইটি ক্রিজ, তিনটি লোহার রড়, একটি আধুনিক চোড়া, একটি প্লাস ও তিনটি টর্চ লাইট জব্দ করা হয়।

মাইক্রোবাস চালক মো. শামিম জানান, লালপোল থেকে তারা ডাক বাংলা কমিউনিটি সেন্টারে বিয়ে দাওয়াতে যাবে বলে তার গাড়িতে ওঠেন। পরে ডাক বাংলায় আসলে পুলিশ ঘোরাও করে গাড়ি আটক করে তাদের নিয়ে যান।

তিনি আরও বলেন, গাড়ির স্টিয়ারিংয়ে থাকায় আটকরা গাড়িতে উঠা এবং নামার সময় তাদের হাতে কিছু ছিলো কিনা আমি দেখার সুযোগ পাইনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!