সোনাগাজীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সোনাগাজী | তারিখঃ September 11th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 170 বার
সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফেনী শহরের মিজান রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ফেনীর সোনাগাজী উপজেলার নাজিরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, নারী শিশু মামলার আসামী মামলা নং-৫৬/২০০৩, নারী ও শিশু আইনের ৯(৩) মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন পলাতক ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ফেনী শহরে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালায় পুলিশ। ফেনী শহরের মিজান রোড এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন দ্যাইয়ান জানান, সোমবার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবে পুলিশ।




