সোনাগাজী

সোনাগাজীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সোনাগাজী প্রতিনিধি-

সোনাগাজীতে সাজাপ্রাপ্ত আসামী এরশাদ উল্যাহ এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চরচান্দিয়া ইউনিয়নের আবু তৈয়বের ছেলে।

পুলিশ জানায়, জিআর সাজা নং-৭৩/১৫ এর এক বছর সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত আসামী এরশাদ উল্যাহ এরশাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার কাতে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জিআর নং-১৭৩/১৮, জিআর নং-৭৩/১৫ এর আরো দুটি মামলা রয়েছে। ওই মামলা গুলোতে তার নামে ওয়ারেন্ট ছিলো।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!