খেলা

সৌদি-ইউএই থেকে ৯০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার

<![CDATA[

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আরও ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

এদিন ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, বিদ্যুৎ বিভাগের একটি এবং সেতু বিভাগের একটি। অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট এক হাজার ৮২৪ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ৫১২ টাকা ব্যয় ধরা হয়েছে। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ২৫৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৪০৫ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৫৬৭ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ১০৭ টাকা।

ক্রয় কমিটির সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা।

আরও পড়ুন: ডলার সংকটে এলসি ‘বন্ধ’, আমদানি বাণিজ্যে ধস

একই মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি এর সৌদি আরবের এসএবিআইসি এ্যাগ্রি নিউট্রেন্টস কোম্পানি থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি এর সৌদি আরবের এসএবিআইসি এ্যাগ্রি নিউট্রেন্টস কোম্পানি থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় পড়বে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। 

এর আগে গত ১০ নভেম্বর ইউরিয়া ও এমওপি মিলিয়ে এক লাখ ৬০ হাজার টন সার কেনার অনুমোদন দেয় সরকার।

সেদিন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে দশম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৯২১ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়। এছাড়াও কর্নফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৯১ কোটি ৩ লাখ ১১ হাজার ৮৩৭ টাকায় কেনার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের জন্য বেলগ্রেড থেকে এক লাখ মেট্রিক টন এমওপি সার কেনার অনুমোদন দেয়া হয়। এতে মোট খরচ হবে ৯০৬ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫৪ মার্কিন ডলার।

আরও পড়ুন: এক লাখ ৬০ হাজার টন সার কিনছে সরকার

তারও আগে ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ক্রয় কমিটির সভায় কাতার, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নেয় সরকার।

সেদিনের সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে নবম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়। একই চুক্তির আওতায় আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়।

অপর এক প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার ১৪৮ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৮৭৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়। প্রতি মেট্রিক টনের দাম ৫৬২ দশমিক ৫ মার্কিন ডলার, যা আগে ছিল ৭০৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!