বাংলাদেশ

সৌরভ গাঙ্গুলীই লিখলেন নিজের বায়োপিকের চিত্রনাট্য

<![CDATA[

ক্রিকেট দুনিয়ায় একসময় ব্যাট-বলে কথা বলত সৌরভ গাঙ্গুলীর। এরপর বিনোদনের দুনিয়ায়ও নাম কামিয়েছেন শক্তিমান এ খেলোয়াড়। ‘বাংলার দাদা’ এবার নিজের ঘাড়ে নিয়েছেন মহা দায়িত্ব।

এবার নির্মিত হবে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। আর নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলী। আপাতত সবচেয়ে বড় রহস্য হলো পর্দায় কাকে দেখা যাবে দাদার ভূমিকায়। এর আগে শোনা গিয়েছিল রণবীর কাপুর পা গলাবেন সৌরভের জুতোয়।

আরও পড়ুন: ‘পাঠান’র দাপটে শঙ্কায় ভারতীয় বাংলা সিনেমা

এরই মধ্যে সবারই জানা, আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এ জন্য এখন ভারতের মুম্বাইয়ে আছেন ‘মহারাজা’। আর সেখান থেকেই মিলল বড় খবর। সেটা হলো, এ ছবির স্ক্রিপ্ট বা চিত্রনাট্য লেখার দায়িত্বও দাদা তুলে নিয়েছেন নিজের কাঁধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, বায়োপিকের প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে।

তিনি বলেন, ‘আপাতত হাতে বেশ কয়েকটি কাজ নিয়ে মুম্বাইতে। বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। আমি নিজেই স্ক্রিপ্ট লিখছি। চিত্রনাট্য নিয়ে আলোচনা হবে লাভ প্রোডাকশন হাউসের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে কাজ চলছে। বায়োপিক নির্মাণের তেমন অগ্রগতি হয়নি। আসলে আমার এবং প্রোডাকশন হাউসের কঠিন শিডিউলের কারণে কাজটি গতি পাচ্ছিল না। এবার খুব দ্রুত কাজ হবে।’

আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে থাকছেন?

আপাতত সবচেয়ে বড় রহস্য হলো, পর্দায় কাকে দেখা যাবে দাদার ভূমিকায়। এর আগে শোনা গিয়েছিল রণবীর কাপুর পা গলাবেন সৌরভের জুতোয়। দাদাই একবার কথা প্রসঙ্গে ব্যক্ত করেছিলেন তিনি চান তার বায়োপিকে রণবীর অভিনয় করুক। যদিও তা নিছকই ছিল কথার কথা।

সম্প্রতি এ বিষয়ে সৌরভ জানান, ‘কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমি আশা করি আমরা বৈঠকের পর ইতিবাচক কিছু শেয়ার করতে পারব সবার সঙ্গে।’ মুক্তির তারিখও ঠিক হয়নি এখনও। সব ঠিক থাকলে হয়তো ২০২৪ সালে আসবে এই ছবি প্রেক্ষাগৃহে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!