বিনোদন

স্পেন-জার্মানির পরিসংখ্যানে এগিয়ে কে?

<![CDATA[

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের সবচেয়ে বড় ম্যাচটি হয়তো হতে যাচ্ছে রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। এ ম্যাচকে নিয়ে উত্তেজনার কমতি নেই দর্শকদের মধ্যে। তবে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে জার্মানি। আর স্পেন তাদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ ব্যবধানে। জার্মান-স্পেন ম্যাচের আগে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে কে? ইতিহাস কাদের পক্ষে কথা বলছে?

কাতারের দোহায় আল বায়েত স্টেডিয়ামে রোববার রাতেই মাঠে নামছে স্পেন-জার্মানি। সাধারণত এমন এক ম্যাচ সবাই আশা করে সেমিফাইনাল অথবা ফাইনালে দেখার জন্য। তবে এবার দুই পরাশক্তি একই গ্রুপে পড়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে হচ্ছে দুই দলকে।

কাতার বিশ্বকাপে জার্মানি প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর এ ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। যেখানে বিশ্বকাপে টিকে থাকতে হলে স্পেনকে হারাতেই হবে জার্মানদের। আর নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে এ মুহূর্তে উড়ছে স্পেন। তবে জার্মানিকে হালকাভাবে নিচ্ছে না স্পেন।

আরও পড়ুন: বিধ্বস্ত করতে পারে জার্মানি, সতর্ক করলেন স্প্যানিশ কোচ 

পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেন জিতেছে ৮ ম্যাচে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে। এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র‍্যাঙ্কিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।

বিশ্বকাপের দেখাতেও এগিয়ে জার্মানি। এখন পর্যন্ত বিশ্বকাপেও চারবার দেখা হয়েছে জার্মানি ও স্পেনের। যেখানে দুই ম্যাচ জিতেছে জার্মানরা, একটিতে জয় স্প্যানিশদের। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!