খেলা

স্বামীকে প্রেমিকার সঙ্গে বিয়ে দিলেন স্ত্রী, থাকছেন একসঙ্গে

<![CDATA[

সামাজিক মাধ্যমে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। এরপর বিয়ে করেছিলেন দুজন। সুখেই সংসার করছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু হঠাৎ করেই স্বামীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন স্ত্রী। একপর্যায়ে জানতে পারেন অন্য এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন স্বামী।

এর মধ্যেই স্বামীর ওই প্রেমিকা গিয়ে হাজির হন বাড়িতে এবং স্ত্রীর কাছে তার স্বামীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকেই স্বামীর সঙ্গে তার প্রেমিকার বিয়ে দেন। তিনজন এখন এক ছাদের নিচেই থাকছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপতিতে। 

জানা গেছে, তিরুপতির দাক্কিলির অম্বেদকর নগরের বাসিন্দা কল্যাণ নামের এক যুবক। ইউটিউব এবং শেয়ারচ্যাটে তার জনপ্রিয়তা তুঙ্গে। কল্যাণের সঙ্গেই বছর কয়েক আগে কাডাপার বাসিন্দা বিমলার বিয়ে হয়।  

আরও পড়ুন: বিয়ে করলেন ভারত-বাংলাদেশের সমকামী যুগল

কিন্তু সম্প্রতি নিত্যশ্রী নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কল্যাণের। নিত্যশ্রীও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় বলে জানা গেছে। কিন্তু প্রেমিকের বাড়িতে এসে সে জানতে পারে কল্যাণ বিবাহিত। তখন তিনি কল্যাণের স্ত্রী বিমলাকে অনুরোধ করেন, কল্যাণকে বিয়ে করার অনুমতি দিতে।  

সম্প্রতি মন্দিরে গিয়ে কল্যাণের সঙ্গে তার প্রেমিকা নিত্যশ্রীর বিয়ে দেন বিমলা। এক সঙ্গে ছবিও তুলেছেন তিন জন, যা সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকছেন কল্যাণ।

সূত্র: টিভি নাইন বাংলা

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!