বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় যুবলীগের হামলা, আহত ৩০

<![CDATA[

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ নেতাকর্মী। ভাঙচুর করা হয়েছে অনুষ্ঠানের চেয়ার-টেবিল।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাটি বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় শহরের অম্বিকা হলে অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগের সভাপতির নেতৃত্বে শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে অনুষ্ঠান স্থলে হামলা করে। হামলাকারীরা অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করে এলোপাথাড়ি ভাবে মারপিট ও ভাঙচুর শুরু করে। বেশ কয়েক মিনিট ধরে চালানো হয় এ হামলা। হামলাকারীদের পিটুনিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ স্থানীয় ৩০ নেতা-কর্মী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বাউফলে স্বেচ্ছাসেবক দলের সভায় হামলা, আহত ৫

পরে স্থানীয় এক বিএনপি নেতার বাসায় সংবাদ সম্মেলন করে এ হামলার জন্য যুবলীগকে দায়ী করে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!