বিনোদন

হঠাৎ করমজল ভ্রমণে প্রধানমন্ত্রী কন্যা পুতুল

<![CDATA[

মোংলার দর্শনীয় স্থান সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

শুক্রবার (২৩ ডিসেম্বর) হঠাৎ তিনি সেখানে যান। এ সময় তার দুই সন্তানও সঙ্গে ছিল।

সায়মা ওয়াজেদ পুতুল তার সফর সঙ্গীদের নিয়ে হেঁটে হেঁটে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে রক্ষিত বিভিন্ন বন্যপ্রাণী ও পর্যটন স্পট ঘুরে দেখেন। তিনি সুন্দরবনে ঢুকে পাখিদের কলকাকলি ও মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধ হয়েছেন বলে জানান বনরক্ষীরা।

বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পট করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির প্রধানমন্ত্রী কন্যার সুন্দরবন সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনো খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান। প্রধানমন্ত্রী কন্যা করমজলে একঘণ্টা অবস্থান করে দুপুর ১টায় চলে যান।

আরও পড়ুন: শীত মৌসুমে সুন্দরবনের আহ্বানে পর্যটকের ভিড়

তিনি বলেন, ‘বন বিভাগ ও প্রশাসন প্রধানমন্ত্রীর কন্যার সুন্দরবন সফরের বিষয়টি কাউকে জানাননি। আমরা হঠাৎ তাকে দেখে বিস্মিত হয়েছি। তারপরও প্রধানমন্ত্রী কন্যা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি ঘুরে গেলেন এতেই আমরা খুব খুশি।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!