হাঁস-মুরগি খেতে এসে ফাঁদে আটকা মেছো বাঘ, অতঃপর…
<![CDATA[
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফাঁদে আটকে পড়া একটি মেছো বাঘ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৩ জানুয়ারি) সকালে হরিলাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয় জাহাঙ্গীর হোসেন জানান, অনেক দিন ধরে লোকালয়ে মানুষের বাড়িতে গিয়ে হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল মেছো বাঘটি। অবশেষে কোনো উপায় না পেয়ে ওই গ্রামের সলেমান মোল্লা তার বাড়ির পাশে মাঠে বাঁশ দিয়ে একটি ফাঁদ তৈরি করেন। রোববার (২২ জানুয়ারি) রাতে বাঘটি আটকা পড়ে ওই ফাঁদে।
সোমবার সকালে সলেমান ফাঁদে আটকা পড়া বাঘটি দেখেন। এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে মেছো বাঘটি দেখতে সাধারণ মানুষ সেখানে ভিড় করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়কের পাশে মেছো বাঘের মরদেহ
ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন জানান, সকালে তিনি উপজেলা প্রাণিসম্পদ দফতর ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে তারা এসে বাঘটিকে নিয়ে যান।
খুলনা বন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় মেছো বাঘটি উদ্ধার করা হয়। ওই প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হবে।
]]>




