হাইল হাওড় থেকে অজগর সাপ উদ্ধার
<![CDATA[
হবিগঞ্জের শ্রীমঙ্গলে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে শ্রীমঙ্গল হাইল হাওড় এলাকায় এ অজগর সাপ পাওয়া যায়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে হাইল হাওড় এলাকা থেকে খবর আসে মাছ শিকারের কারেন্ট জালে একটি অজগর সাপ আটকে পড়েছে। এটিকে কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না। একদম অচেতন হয়ে পড়ছে।
আরও পড়ুন: সুন্দরবনে চিংড়ি ঘের থেকে অজগর উদ্ধার
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন স্বপন দেব। হাওড় থেকে কারেন্ট জাল উঠাতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির একটি অজগর আটকে পড়েছে। জালে আটকে থাকায় অজগরটি একদম অচেতন হয়ে যায়। মুখ শরীর পুরোটা জালের মধ্যে ঢুকে পড়ায় এটিকে বের করে নিয়ে আসতে অনেক সময় ব্যয় করতে হয়। পরে উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়া হয়।
অজগরটি বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। অজগরটি লম্বায় চার ফুট। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এর পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
]]>




