বাংলাদেশ

হাসপাতালের লিফটের নিচে মিলল বীর মুক্তিযোদ্ধার মরদেহ

<![CDATA[

নিখোঁজের পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট লিফটের নিচ থেকে সৈয়দ আলী মন্ডল (৮৬) নামে এক বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনাকে দায়ী করেছেন পরিবারের সদস্যরা। আর পুলিশের ধারণা, ৪/৫ তলা থেকে নষ্ট লিফটের নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মৃত সৈয়দ এজাহার মন্ডলের ছেলে।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) ওষুধ নেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান সৈয়দ আলী। এরপর তার আর খোঁজ মেলেনি। পরদিন সাতক্ষীরা সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন ছেলে আব্দুল্লাহ। এদিকে রোববার দুপুরে লিফট থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনার জন্য নষ্ট লিফটের দরজা বন্ধ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: যশোরে কলাবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা জানান, তিন মাস ধরে অচল লিফটে কীভাবে তিনি পড়ে গিয়ে মারা গেলেন, তা উদঘাটনে একটি তদন্ত টিম গঠন করা হবে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। ৪/৫ তলা থেকে নষ্ট লিফটের নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!