বাংলাদেশ

হাসপাতালে আরও ৬৫ ডেঙ্গু রোগী

<![CDATA[

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ জন এবং ঢাকার বাইরের ৪৭ জন।

অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ১৮৮ জন এবং ঢাকার বাইরের ২৩ হাজার ১৩৩ জন।

 

আরও পড়ুন:  ডেঙ্গু জ্বরের ভয়াবহতা

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৪৫  জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৩৬ জন।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮১ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!