বাংলাদেশ

হিলিতে পুরোদমে চলছে চারলেন সড়কের নির্মাণ কাজ

<![CDATA[

৩৩ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে হিলি স্থলবন্দরের চারলেন সড়কের নির্মাণ কাজ। হাকিমপুর মহিলা কলেজ থেকে হিলি জিরো পয়েন্ট হয়ে পানামা পোর্ট পর্যন্ত সোয়া দুই কিলোমিটার সড়কটি প্রশস্ত করা হচ্ছে। ধীরগতির অভিযোগ থাকলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের।

সকাল হলেই শ্রমিকদের ঠুকঠাক শব্দের মধ্য দিয়ে শুরু হয় কর্মযজ্ঞ। পাথর, সিমেন্ট ও বালুর মিশ্রণ ঢেলে তা সমান্তরাল করতে ব্যস্ত শ্রমিকরা। পাশাপাশি সড়কটির আরেক অংশে পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকদের আরেকটি দল। সংশ্লিষ্টরা বলছেন, সড়কটির কাজ শেষ হলে বন্দরে বাড়বে ব্যবসায়িক কর্মকাণ্ড ও রাজস্ব আয়।

হিলি বন্দরের আমদানিকারক পলাশ মিয়া বলেন, ‘রাস্তাটি প্রশস্ত হলে বন্দরে ব্যবসা বাণিজ্য কয়েকগুণ বৃদ্ধি পাবে। এছাড়াও বন্দর থেকে বাড়বে রাজস্ব।’

স্থলবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথের এ সড়কটি চারলেনে উন্নীত হওয়ায় খুশি এলাকাবাসী। তবে ধীরগতিতে কাজ চলায় ধুলাবালিসহ যাতায়াতে ভোগান্তির অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন: হিলিতে দৃশ্যমান চারলেন সড়কের নির্মাণ কাজ

হিলির স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া বলেন, ‘দীর্ঘ দিন পর বহুল প্রত্যাশিত সড়কটির উন্নয়ন হচ্ছে।  এতে আমরা অনেক খুশি। তবে, কাজে দীর্ঘসূত্রিতার ফলে আমাদের ধুলোবালিতে কষ্ট হচ্ছে।’

তারেকুজ্জামান নামে আরেক বাসিন্দা বলেন, এই সড়ক দিয়ে যাতায়াত করতে আগে অনেক কষ্ট হতো। দাবি থাকবে সড়কটি যাতে মজবুতভাবে নির্মাণ করা হয়।’

ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, ভূমি অধিগ্রহণসহ দাপ্তরিক বেশকিছু কাজে বিলম্ব হওয়ায় ধীর গতিতে চলছে সড়কটির কাজ। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হবে বলে আশ্বাস সড়ক বিভাগের।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুনছুর রহমান বলেন, ‘নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা আছে এক বছর। সে হিসেবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করা সম্ভব হবে।’

আরও পড়ুন: দৃশ্যমান হচ্ছে ঢাকা-টাঙ্গাইল চার লেন মহাসড়কের দ্বিতীয় ফেইজের কাজ

দিনাজপুর সওজ উপসহকারী প্রকৌশলী আনোফ সরকার বলেন, ‘ভূমি অধিগ্রহণ বিষয়ে কিছু জটিলতা ছিলো। সেসব সমাধান হয়েছে। আশাকরি নির্দিষ্ট সময়ের ভেতর কাজ শেষ হবে।’

হাকিমপুর মহিলা কলেজ থেকে হিলি জিরো পয়েন্ট হয়ে পানামা পোর্ট পর্যন্ত সোয়া দুই কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত হবে। তার পাশেই নির্মাণ করা হচ্ছে আড়াই কিলোমিটার ড্রেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!