বাংলাদেশ

হৃদ্‌রোগীর সেবায় যোগ দিলেন সংগীতশিল্পী ঐশী

<![CDATA[

এ সময়ের জনপ্রিয় সংগীত তারকা ফাতিমা তুয যাহরা ঐশী। সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি অ্যালবাম, আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। এর পাশেও তার আরেক পরিচয় আছে সেটা হলো, তিনি একজন চিকিৎসক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগীতশিল্পী ঐশী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে বেসরকারি একটি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যুক্ত হয়েছেন।  তিনি সিসিইউ বিভাগে দায়িত্ব পালন করবেন।

২০২১ সালে এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে ঐশী এমবিবিএস পাস করেন। মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে মঙ্গলবার যোগ দিলেন সেখানে।

আরও পড়ুন: পাঁচ বছর প্রেমের পর শেহতাজকে পেয়েছি: প্রীতম

চিকিৎসক হিসেবে নিয়োগ হওয়ার ব্যাপারে ঐশী সংবাদমাধ্যমকে বলেন, ‘পড়াশোনার সময় থেকে ইন্টার্নশিপ পর্যন্ত আমার খুব ভালো লাগে কার্ডিওলজি বিভাগের সিসিইউ ডিউটি। যদিও ওভারঅল আমার মেডিসিন বিভাগ পছন্দ। বাট মেডিসিনের মধ্যে কার্ডিওলজিটা আমাকে বরাবরই টানে। জীবনের প্রথম চাকরিটাই সিসিইউ-কার্ডিওলজি দিয়ে শুরু হলো–এটাই বড় আনন্দ। চিকিৎসক হিসেবে নিজেকে দিন দিন আরও যোগ্য করে তুলতে চাই। মানুষের সেবা করতে চাই।’

চলতি বছরে প্রয়াত হয়েছেন ঐশীর বাবা। তিনি ছিলেন হার্টের প্যাশেন্ট। এবার যোগ দিলেন সেই কার্ডিওলজি বিভাগে। এই সংবাদের পর অনেকেই ভাবছেন হয়তো বাবার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন ঐশী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!