১০০ টাকার ভাড়া ৫০০ টাকা দিয়ে যাত্রীর ক্ষোভ
<![CDATA[
মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে জয়পুরহাটে পরিবহন ধর্মঘট চলছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট শুক্রবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনে গড়িয়েছে। এতে গন্তব্যে যেতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
এদিকে ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। তাদের দাবি, সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘট ডেকেছে।
শুক্রবার সকাল থেকে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস চলাচল করেনি। হটাৎ এ পরিবহন ধর্মঘটে যাত্রীরা গ্যাসচালিত সিএনজি কিংবা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছেন। এতে যাত্রীদের অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে।
নার্গিস নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ১০০ টাকার ভাড়ার বিপরীতে আজ খরচ হচ্ছে ৫০০ টাকা। আমি জয়পুরহাট থেকে বগুড়া যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছি। জানি না কতক্ষণে পৌঁছাতে পারব।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে অচল চাঁপাইনবাবগঞ্জ
এদিকে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা বলছেন, রাজশাহীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের রোজগার বন্ধ হয়ে আছে।
তবে শ্রমিক নেতাদের দাবি, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যেই এ আন্দোলন।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এস. এ জাহাঙ্গীর তুহিন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই এ ধর্মঘট।
]]>




