বাংলাদেশ

১৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

<![CDATA[

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ১৬ জানুয়ারি, ২০২৩ সোমবার; ০২ মাঘ ১৪২৯ বাংলা; ২২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

 

ঘটনাবলি:

৯২৯ – স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন।

১৪৯২ – স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলার (প্রথম) কাছে হস্তান্তর করে।

১৬০৫ – বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ হয়।

১৬৬৬ – ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৭৬১ – ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয় ব্রিটিশরা।

 

১৭৬৮ – কলকাতায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়।

১৯২০ – লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।

১৯২২ – কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।

১৯২৯ – বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৫ – অ্যাডলফ হিটলার বাঙ্কারে অবস্থান গ্রহণ করেন।

 
আরও পড়ুন : বিয়ের জন্য আংটি বাছাইয়ে কোন দিকে নজর দিতে হবে
 

১৯৫৬ – মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষণা দেন।

১৯৬৬ – নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ।

১৯৬৯ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথমবার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশূন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমণ করে।

১৯৭০ – গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৭৫ – অ্যাঙ্গোলার স্বাধীনতা স্বীকৃতি দেয় পতুর্গাল।

 

১৯৭৯ – ইরানের শাহ পরিবারসহ ইরান থেকে পালিয়ে যান।

১৯৮২ – ৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভ্যাটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ – উপসাগরীও যুদ্ধ: আমেরিকা ইরাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে।

২০০০ – রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০১ – কঙ্গোর প্রসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষীর হাতে নিহত হন।

 
আরও পড়ুন : ছেলেদের শার্ট-টিশার্টের ছোট্ট পকেটের কারণ জানলে চমকে উঠবেন
 

২০০২ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।

২০০৬ – আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।

 

জন্ম:

১৮৭৪ – রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।

১৯০১ – সুকুমার সেন, বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্যবিশারদ।

১৯১০ – রামকৃষ্ণ বিশ্বাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৯১৯ – মো. মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩৩ – সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

১৯৮৭ – কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।

মৃত্যু:

১৯১৫ – খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।

১৯৩৮ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।

২০০১ – কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লরা কাবিলা রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।

২০০১ – নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীরবীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্যসহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!