২০২৩ সালে বাংলাদেশের ক্রিকেটসূচি
<![CDATA[
শেষ হয়েছে আনন্দ-বিষাদের ২০২২ সাল। নতুনের বার্তা নিয়ে আগমন ঘটেছে ২০২৩ সালের। নতুন বছর বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের জন্যও হতে পারে বিশেষ। এ বছর বৈশ্বিক ও আঞ্চলিক টুর্নামেন্ট থেকে শুরু করে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। বিপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে সেই যাত্রা।
আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শুরু ৭ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)৷ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে খেলতে আসবে ইংল্যান্ড৷ ওই সিরিজে খেলা হবে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি৷ এরপর এক টেস্ট, ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি খেলতে আইরিশরা আসবে মার্চের শেষে৷
আরও পড়ুন: বাইশ সালে বাংলাদেশের জয়-পরাজয়ের পরিসংখ্যান
ফিরতি সফরে বাংলাদেশ আয়ারল্যান্ড যাবে মে মাসে৷ যেখানে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলা হবে। জুন জুলাইয়ে আসবে আফগানিস্তান, খেলা হবে২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও সমানসংখ্যান টি-টোয়েন্টি৷
চারটি দ্বিপাক্ষিক সিরিজ শেষে মাটে গড়াবে ৫০ ওভারের এশিয়া কাপ। পাকিস্তানের অনুষ্ঠিতব্য এই আসরে শিরোপা জিততে চায় টাইগাররা। এ টুর্নামেন্ট শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরে তাসমান সাগরপাড়ে যাবে বাংলাদেশ।
আরও পড়ুন: ইয়াং টাইগ্রেসদের অনুপ্রেরণা আকবরদের বিশ্বজয়!
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজ শেষে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এরপর আবার দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ডিসেম্বরে বাংলাদেশ আরও একবার কিউইদের দেশে যাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
]]>




