বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি: মার্টিনেজ

<![CDATA[

ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন আগেই, তবে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হওয়ার পরপরই সিলমোহর মেরে দেন তাতে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জানান, রোববারের ফাইনালই তার শেষ বিশ্বকাপ ম্যাচ। এরপর আর তার পায়ের চিহ্ন পড়বে না এই বাটে। তবে তাতে বয়েই গেছে এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টিনার গোলপোস্টের এ অতন্দ্র প্রহরীর মতে ২০২৬ বিশ্বকাপেও অনায়াসে খেলতে পারেন মেসি।

বয়স পেরিয়েছে ৩৫। আরেকটি বিশ্বকাপ আসতে আসতে বয়সটা পেরিয়ে যাবে ৩৯ এর ঘর। স্বাভাবিকভাবেই সে বয়সে বিশ্বকাপ খেলার স্বপ্নটা বাড়াবাড়ি। কিন্তু মানুষটা যদি হয় লিওনেল মেসি, তবে আশায় বুক বাঁধা যায়। কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপেও লা পুলগা খেলবেন কি-না, তা নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই।

চলতি বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেই জানিয়ে দিয়েছিলেন আরেকটা বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও শেষ কথা তো থেকেই যায়। যদি-কিন্তুর ওপরও তো অনেক কিছু নির্ভর করে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর মেসি জানান, ফাইনাল দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে পারব ভেবে গর্ব লাগছে। নিশ্চিতভাবেই রোববার (ফাইনাল) হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপ (২০২৬) অনেক দূরের পথ। ততদিন পর্যন্ত সময় থাকবে বলে মনে হয় না। তাই সবচেয়ে ভালোভাবে শেষ করার আশা রাখি।

বিশ্বকাপে খেলা বিষয়ক গুঞ্জনে মেসি সীলমোহর মারলেও এখনও আশা দেখছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফুটবলারস লাইভসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজের দাবি, ৫০ বছর বয়সেও খেলতে পারেন মেসি।

আরও পড়ুন: এমবাপ্পের সেই বিতর্কিত মন্তব্যের শোধ তুলতে পারবে আর্জেন্টিনা?

‘বাজপাখি’ খ্যাত আলবিসেলেস্তেদের এই গোলরক্ষকের প্রত্যাশা, কাতার বিশ্বকাপের পর মেসি শুধু খেলবেনই না, ২০২৬ বিশ্বকাপেও দলের নেতৃত্বে থাকতে পারেন। আলবিসেলেস্তেদের গোলপোস্টে এই অতন্দ্রপ্রহরীর মতে, ৩৫ বছর বয়সে এসেও যেভাবে খেলছেন তাতে ৫০ ছোঁয়ার আগ পর্যন্ত খেলে যেতে পারেন মেসি।

মার্টিনেজ বলেন, তিনি অন্য জায়গা দিয়ে বল মারবেন কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবেন এবং জালের কোণার দিকে বল জড়াবেন। যদি কখনও মিস হয় তাহলে সেটা ক্রসবার বা গোলবারে লেগে ফিরবে। তার বাম পা! তিনি খাটো, কিন্তু অনেক শক্তিশালী।

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো এই বিতর্কেও আর্জেন্টাইন অধিনায়ককেই এগিয়ে রাখলেন তিনি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!