বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু তিন

<![CDATA[

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও তিনজন।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫২৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট দুই হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৯৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এ বছর ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৭ হাজার ৮২০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩ হাজার ৫১১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৩০৯ জন।

আরও পড়ুন: চোখ উঠলে অবশ্যই যা করবেন

একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ৬১৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১১ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট তিন হাজার ৭৩১ জন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ জন মারা গেছেন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!