খেলা

৫ রানের হারে হৃদয় ভেঙ্গেছে টাইগার সমর্থকদের

<![CDATA[

লিটনের দুর্দান্ত শুরুর পর বাকিরা হাল ধরতে না পারায় হেরেছে বাংলাদেশ। ৫ রানের হারে হৃদয় ভেঙ্গেছে বাংলাদেশের দর্শকদেরও। খেলা দেখতে বসে একজন পারফেক্ট ফিনিশারের অভাব অনুভব করেছেন সাধারণ দর্শকরা। টি-টোয়েন্টি ফরম্যাটে যে টাইগারদের সামর্থ্যের ঘাটতি আছে সেটা কাটিয়ে উঠতে বিসিবিকে তৎপর হতে বললেন ভক্তরা।

অ্যাডিলেইডে বাংলাদেশ-ভারত ম্যাচের রং পরিবর্তন হবার সাথে সাথে পরিবর্তিত হয়েছে হাজার ক্রোশ দূরে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা। বৃষ্টি আসার আগে লিটনের দুর্দান্ত শুরু লাল সবুজকে জয়ের রেসে রেখেছিল।

বৃষ্টি থামার পর লিটন আউট হলে বাকিরা দায়িত্ব নিতে পারেননি। শান্ত, সাকিব, আফিফ, মোসাদ্দেক, রাব্বি ছিলেন এদিন ব্যর্থ। হাতে উইকেট থাকলেও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করে ছুটতে পারেননি আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে। যেটাকে হারের প্রধান কারণ বলছেন দর্শকরা।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচে যত বিতার্কিক সিদ্ধান্ত গেছে কোহলিদের পক্ষে

তাদের মতে, লিটনের আউটের পর, বাকিরা  চার-ছক্কার পিছে না দৌড়ে যদি সিঙ্গেল ও ডাবলে মনোযোগ দিত, তাহলে লক্ষ্যে পৌঁছে যেত বাংলাদেশ।

বৃষ্টি নামার পর মাঠের মন্থর গতি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। যেই ছন্দে শুরু করেছিল সেটারো হয়েছে পতন। ম্যাচ শেষে তাই ভেঙ্গে গেছে সাধারণ দর্শকদের হৃদয়।

সমর্থকরা জানান, প্রতিদিনই তারা আশাহত হন। তারপরও ভারতের বিপক্ষে জিতবে, এ প্রত্যাশা নিয়েই তারা খেলা দেখতে বসেছি।

শেষ দিকে একজন অভিজ্ঞ ফিনিশারের শূণ্যতা অনুভব করেছেন ভক্তরা। মুশফিক, রিয়াদদের অকালে সরিয়ে দেয়াটা ঠিক হয়নি বলে মনে করেন তারা।

আরও পড়ুন: বাংলাদেশকে হারানোর পরও ভারতের সেমি অনিশ্চিত, সমীকরণ কী?

টাইগার ভক্তরা জানেন, দলে অভিজ্ঞ সিনিয়রের গুরুত্ব অনেক বেশি। প্রতিটা দলেই দুই-তিন জন সিনিয়র ক্রিকেটার থাকে। বাংলাদেশ দলে সাকিব ছাড়া আর কোনো অভিজ্ঞ ক্রিকেটার নাই।

ভারতের সঙ্গে হারে কার্যত বাংলাদেশের বিশ্বকাপ শেষ। টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিবিকে ক্রিকেটার গড়তে হবে। নতুবা শেষ হবে না হারের এই অনন্ত যাত্রা। মনে করেন দর্শকরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!