বিনোদন

সড়ক দুর্ঘটনায় সিলেটে ২ মোটরসাইকেল আরোহী নিহত

<![CDATA[

সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন কলাকুটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাংলা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। 

আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, বাসে আগুন

নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!