অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইনসে বড় নিয়োগ
<![CDATA[
ইউএস-বাংলা এয়ারলাইনস লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিসে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম : এক্সিকিউটিভ।
পদ সংখ্যা : ১০০।
আবেদন যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক পাস। তবে ইংলিশ মিডিয়াম থেকে ও লেভেল এবং এ লেভেল পাস বা বিদেশি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা : নিয়ম মেনে কাজে আগ্রহী, যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২২-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থী পুরুষ হলে ন্যূনতম উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি ও নারী হলে ন্যূনতম উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি থাকতে হবে।
কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ ও চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুন: মেট্রোরেলে বড় নিয়োগ, আবেদন শেষ হচ্ছে সোমবার
এ ছাড়া কাস্টমার সার্ভিস, গ্রাউন্ড সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যে কোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৫ হাজার টাকা। তবে ৬ মাস পরে বেতন আরও বাড়বে। এ ছাড়া মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ, বছরে দুবার উৎসব ভাতা ও বছরে নির্ধারিতসংখ্যক বিনামূল্যে বিমানের টিকিট পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর।
]]>




