হামলায় আহত হয়ে হাতপাতালে আর্সেনাল ডিফেন্ডার
<![CDATA[
ইতালির একটি শপিংমলে ছুরি হামলায় একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। সেই পাঁচজনের মধ্যে একজন ছিলেন আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারি। ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি, ডেইলি মিররসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ ঘটনাটি ঘটেছে মিলানের আসাগোর মিলানোফিওরি শপিং সেন্টারে। সেই ছুরির আঘাতের পর ২৯ বছর বয়সী মারি আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, মারি এখন আশঙ্কামুক্ত, দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
মারি ছাড়া আরও পাঁচজনকে ছুরি দিয়ে আঘাত করে সেই ব্যক্তি। সেখানে একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
আরও পড়ুন: ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেবেন জিদান!
এদিকে মারির এজেন্ট আর্তুরো ক্যানেলস বিবিসিকে জানান, মারিকে ছুরিকাঘাত করা হয় পিঠে। তবে গুরুত্বপূর্ণ কোনো অংশ এতে ক্ষতিগ্রস্ত হয়নি। মারি শপিংমলে তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে গিয়েছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।
আর্সেনালের স্প্যানিশ ডিফেন্ডার মারি চলতি মৌসুমের শুরুতে ইতালির ক্লাব মোনজায় খেলতে যান। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে একটি গোল করেছেন।
]]>




