বিনোদন

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

<![CDATA[

সুপার টুয়েলভে শনিবার (২৯ অক্টোবর) দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আসরের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিশ্বকাপের সমীকরণ জমিয়ে তুলতে প্রবল প্রতিপক্ষ কিউইদের বিপক্ষে জয় চাই লঙ্কানদের। অজি ম্যাচের ভুল শুধরে বোলারদের কাছে আরও ইতিবাচক ক্রিকেট প্রত্যাশা দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজের। আর জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সেমির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য ব্ল্যাকক্যাপদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু দুপুর ২টায়।

বেরসিক বৃষ্টির থাবায় সব পরিকল্পনাতেই গলদ। এলোমেলো পয়েন্ট টেবিল। হিসাব-নিকাশ আর সমীকরণ লিখতে হচ্ছে নতুন করে। অবশ্য টানা ম্যাচে সেখানে ফুরসত নেই খুব একটা। এরই মধ্যে আবার বিগ ক্ল্যাশ। সিডনিতে লঙ্কা ব্ল্যাকক্যাপস ক্রিকেটীয় উত্তাপ।

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ, জটিল সমীকরণে সেমিফাইনাল 

তাসমানিয়ার আকাশের মতোই শ্রীলঙ্কা দলটাকে নিয়ে পূর্বানুমান করা যাবে না কখনোই। এই যেমন এশিয়ার চ্যাম্পিয়ন ওরা আবার বিশ্ব আসরে হেরেছে নামিবিয়ার মতো দলের বিপক্ষেও। শেষ ম্যাচে অজিদের বিপক্ষে স্টয়নিস ঝড়ে উড়ে গেছে খড়কুটোর মতন। তবুও হার না-মানা এই শ্রীলঙ্কা ভয়ংকর। ইনজুরিতে ছিটকে পড়া বিনুরা ফার্নান্দোর পরিবর্তে একাদশে ফিরতে পারেন আসিথা ফার্নান্দো।

লঙ্কান সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘আমাদের এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে বোলিংয়ে। সিডনির উইকেট বেশ বড়। এই মাঠে স্পিনাররা আলাদা সহায়তা পায়। সব মিলিয়েই একাদশ সাজাতে হবে। আমরা আমাদের লক্ষ্যটা জানি। পয়েন্ট টেবিলের এই জায়গায় কোনোভাবেই হারা চলবে না।’

অন্যদিকে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে আসর শুরু করা নিউজিল্যান্ড আছে দুর্দান্ত ফর্মে। বোল্ট, সাউদি, স্যাটনার, ফার্গুসন বোলিংয়ে একজন যেন অন্যকে ছাড়িয়ে। অ্যালেন, কনওয়ে, উইলিয়ামসন, নিশাম এবারের আসরের অন্যতম ভয়ংকর ব্যাটিং লাইনআপ। তবুও নিউজিল্যান্ডের ভয়টা অন্যখানে।

কিউই পেসার টিম সাউদি বলেন, ‘দেখুন, বৃষ্টি সব এলোমেলো করে দিয়েছে। এখান থেকে একটা ম্যাচে পা হড়কালেই বিপদ। স্বস্তির কোনো সুযোগ নেই, কারণও নেই। শ্রীলঙ্কা দলটা ভয়ংকর।’

আরও পড়ুন:  ম্যাচ ভেস্তে যাওয়ায় মুষড়ে পড়েছেন জস বাটলার

সিডনির আবহাওয়া বলছে, এদিন নেই কোনো বৃষ্টির পূর্বাভাস। টি-টোয়েন্টিতে দুদলের এর আগের ১৯ দেখায় লঙ্কানদের ৮ জয়ের বিপরীতে ১০ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!