জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু
<![CDATA[
জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ও মাহমুদপুর ইউনিয়নে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী মো. লিচু মিয়া (৪০) ও অটোরিকশা চালক আজাদ মিয়া (২৭) নামে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী এলাকায় ও মাহমুদপুর ইউনিয়নে খাসিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিচু মিয়া মেলান্দহ উপজেলার ৪নং ইউনিয়নের দেউলাবাড়ী এলাকার সাহেব আলীর ছেলে। আজাদ মিয়া একই উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের খাসীমারা এলাকার জিন্দাল মিয়া ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের লিচু মিয়া গোসল করে কাপড় রোদে দিতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সঙ্গে হাত গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। অপরদিকে মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকার আজাদ মিয়া ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মাহমুদপুরের ইউপি সদস্য আয়েশা আক্তার অটোরিকশা চালক আজাদের ও মেলান্দহ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন দেউলাবাড়ী এলাকার মো.লিচু মিয়ার বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
]]>




