বিনোদন

মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

<![CDATA[

জাতীয় পার্টির সদ্য পদ হারানো ও বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ ও মিষ্টি বিতরণ করেছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে কয়েক শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিশন মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে জেলা জাতীয় পার্টি।

এ সময় লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকিরসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এমপি ফজলে রাব্বির কুশপুত্তলিকা দাহ করলেন রাবি শিক্ষার্থীরা

উল্লেখ্য, শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির যুগ্মদফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ এর উপধারা ২ এর ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় হুইপের পদ থেকে অব্যাহতি দেন।

এর আগে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গাকে সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!