মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
<![CDATA[
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুলের বিরুদ্ধে। এর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
শনিবার (২৯ অক্টোবর) সকালে ইসলামপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা মোড়ে ঐতিহাসিক বটতলা চত্বরে রাস্তায় বসে সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা ইসলামপুরের সাংবাদিকদের কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
রোববার (৩০ অক্টোবর) সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেবেন।
আরও পড়ুন: প্রেস কাউন্সিল পদক পেলেন ৫ সাংবাদিক ও দুই প্রতিষ্ঠান
উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন পৌর শহরের বাইপাস সাড়কে পাথরঘাট এলাকায় অবৈধভাবে নদী ভরাট নিয়ে বক্তব্য রাখেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা সভাস্থল বয়কট করে প্রেসক্লাবে মিলিত হন। পরে এক জরুরি সভায় সাংবাদিকরা ৩ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।
]]>




