ডেঙ্গুজ্বরে ৭ দিনের বিরতির পর কাজে ফিরলেন সালমান খান
<![CDATA[
বেশ কিছুদিন ধরে ডেঙ্গুজ্বরে ভুগছিলেন বলিউড ভাইজান সালমান খান। শুটিং বন্ধ করে টানা ৭ দিন ঘরবন্দি থাকার পর অবশেষে কাজে ফিরেছেন তিনি।
তার এই হঠাৎ অসুস্থতায় শুধু ‘বিগ বস’ নয়, কাজের গতির ছন্দ পতন ঘটে নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শুটিংও।
তবে কোনো শুটিংই বন্ধ থাকেনি সালমানের অনুপস্থিতে। সালমানের অসুস্থতায় অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রেখেছেন পরিচালক।
অন্যদিকে ‘বিগ বস’ সামলেছেন প্রযোজক, পরিচালক করণ জোহর। সালমানের অনুপস্থিতিতে জনপ্রিয় এই টিভি শোর তিনটি পর্ব সঞ্চালনা করেছেন তিনি।
আরও পড়ুন: বিয়ে করতে চান বনি!
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন থেকে জানা যায়, কাজে ফেরার প্রসঙ্গে সালমান বলেন, “শুটিংয়ে ফেরার জন্য আমায় কেউ জোর করেননি। আমি নিজে থেকেই শুরু করেছি, কারণ এটা আমার কাজ। তবে এখনো আমি সম্পূর্ণ সুস্থ নই। ”
এদিকে সালমান ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে নড়েচড়ে বসেছে মুম্বাই পৌরসভা। নায়কের বাসভবন ‘গ্যালাক্সি’ সংলগ্ন এলাকায় মশার উৎপাত কমাতে তৎপর ভূমিকা পালন করছে।
]]>




