খেলা

পরিচালক পদে পদোন্নতি পেলেন ইমতিয়াজ আহমদ মাসুম

<![CDATA[

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন: ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ

ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কমসহ (সম্মান) এম.কম ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ২০১৫ সালে কেন্দ্রীয় ব্যাংকের মেধাবী কর্মকর্তার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লিয়জ রিকগনিশন অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড ও জার্মানিতে বিভিন্ন সময়ে অর্থনীতি, ব্যাংক সুপারভিশন, তথ্য প্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!