বাংলাদেশ

নদীতে ভেঙে পড়ল সেতু, শতাধিক মানুষের তলিয়ে যাওয়ার শঙ্কা

<![CDATA[

ভারতের গুজরাটে নদীতে ভেঙে পড়েছে একটি সেতু। রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের মোরভি জেলায় এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে তলিয়ে গেছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। মেরামতের পর মাত্র চার দিন আগেই সেতুটি খুলে দেয়া হয়েছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ইতোমধ্যেই পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে। 

স্থানীয় প্রশাসনের বরাতে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় প্রায় ৫০০ মানুষ সেতুটির ওপর ছিল। এর মধ্যে শতাধিক মানুষ নদীতে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট সফরের মধ্যেই সেতুটি ভেঙে পড়ল।

আরও পড়ুন: ফিলিপাইনে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বিমান

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ দুর্ঘটনার এক ভিডিওতে দেখা যায়, সেতুটি ভেঙে পড়ার সময় এর ক্যাবল ধরে বাঁচার চেষ্টা করছে মানুষ।

সেতুটি তৈরি হয়েছিল ১৮৭৯ সালে। মেরামতের জন্য গত সাত মাস ধরে বন্ধ ছিল এটি। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের জন্য তড়িঘড়ি করে চালু করা হয়েছিল সেতুটি। অন্য বিরোধীদের অভিযোগ, মোদি সরকারের দুর্নীতির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ দুর্ঘটনা তদন্তের দাবি জানিয়েছে তারা। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!