টাকার বিনিময়ে হাসপাতালে সিরিয়াল পাইয়ে দেন আনসার-আয়ারা
<![CDATA[
টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল পাইয়ে দেওয়াসহ নানা অভিযোগে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাসপাতালের আনসার ও আয়াদের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (৩০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের দুই কর্মকর্তার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
দুদক জানায়, অভিযানকালে টিম ছদ্মবেশে ক্যান্সার রোগীদের সঙ্গে সেখানে কর্মরত আনসার ও আয়াদের খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং টাকার বিনিময়ে ডাক্তারদের সিরিয়াল পাইয়ে দেয়াসহ বেশ কিছু অনিয়ম টিমের নজরে আসে।
পরবর্তীতে অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। হাসপাতাল পরিচালক সেবা বিঘ্নকারী কর্মচারীদের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে টিমকে জানিয়েছেন।
আরও পড়ুন: শুক্রবার কি অসুস্থ হতে নেই?
অপর দিকে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের তৈরি করে কলেজ ফান্ডের অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ ও রেকর্ডপত্র সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট কলেজের আয়-ব্যয় রেজিস্ট্রারে বেশ কিছু অনিয়ম প্রাথমিকভাবে পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
]]>




