খেলা

এই শিঙাড়া খেতে পারলেই অর্ধ লাখ টাকা পুরস্কার!

<![CDATA[

শিঙাড়া পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। সকাল কিংবা বিকেলের নাশতায় ছেলে-বুড়ো সবারই পছন্দের তালিকায় থাকে এই সুস্বাদু খাবারটি। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁয় মেলে ছোট-বড় সব সাইজের শিঙাড়া।

তবে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মীরাটে এমন এক সাইজের শিঙাড়া তৈরি করা হয়েছে যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। শিঙাড়াটি যেমন লম্বা, তেমন চওড়া। ওজন আট কিলো! সাধে কী আর এর নাম ‘বাহুবলি শিঙাড়া’। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মীরাটের এক মিষ্টির দোকানে এ রকমই এক শিঙাড়া বিক্রি হচ্ছে। যা দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য।

তবে শুধু এই শিঙাড়া বিক্রি নয়, এই মিষ্টির দোকানে চলছে এক অভিনব প্রতিযোগিতাও। যে এই বাহুবলি শিঙাড়াটি দ্রুত খেতে পারবেন, তিনি পাবেন ৫১ হাজার টাকা! তবে একটাই শর্ত, আট কিলোর এই শিঙারা যেন একটুও ফেলা না হয়!

আরও পড়ুন: হাই প্রেশারের রোগীরা ভুলেও যে পাঁচ খাবার খাবেন না

উৎসবের মৌসুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বাহুবলি শিঙাড়া’র ভিডিও। ইতোমধ্য়েই প্রায় পঞ্চাশ হাজার জন দেখে ফেলেছেন এই ভিডিও। ‘বাহুবলি শিঙাড়া’র ভিডিও শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কাও। এই ভিডিও শেয়ার করে হর্ষ লিখলেন, ‘দিওয়ালিতে আমার স্ত্রী আমাকে একাধিক মিষ্টি ও শিঙাড়া খেতে বারণ করেছে, তাই আমি এই শিঙাড়া অর্ডার করতে চাই…!’

তবে শুধু হর্ষ গোয়েঙ্কা নন, বহু নেটিজনেই এই ভিডিও দেখে একেবারে হতবাক। নেটিজেনদের কথায়, এক শিঙাড়ায় পুরো পরিবার পেটপুজো করে ফেলবে। অনেকে আবার বলছে, বাহুবলি ছবির নায়ক প্রভাসও এই শিঙাড়া খাওয়ার আগে দুবার ভাববেন!

আজব খাবারের ভিডিও এর আগেও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, চকোলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি বানানোর রেসিপি। এমনকী, রসগোল্লার সঙ্গে তেঁতুলজল মিশিয়েও রাস্তায় বিক্রি করতে দেখা গেছে আজব ফিউশন ফুড। তবে এত বড় শিঙাড়া দেখে নেটিজেনদের কিন্তু কৌতূহলের শেষ নেই। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!