ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর
<![CDATA[
ট্রাকের ধাক্কায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রায়হানুল হক সজীব নিহত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজীবের গ্রামের বাড়ি রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকায়।
আরও পড়ুন: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বিবিএ’র শিক্ষার্থী রায়হানুল হক সজীব ও তার বন্ধুরা তিনটি মোটরসাইকেল নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় সজীবের মোটরসাইকেলটি বেলপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে সজীব নিহত হন। এ সময়ে গুরুত্বর আহত হন তার বন্ধু প্রিন্স। পরে বাকি বন্ধুরা এসে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
]]>




