বালু উত্তোলন মামলায় কারাগারে কাউন্সিলর
<![CDATA[
প্রতারণা ও বালু উত্তোলন মামলায় রংপুর সিটি করপোরেশন (রসিক) ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন লুতুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর হাজির হাট থেকে তাকে গ্রেফতার করে হাজিরহাট থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজিরহাট মেট্রোপলিটন থানার ওসি রাজিব বসুনিয়া।
তিনি জানান, সোমবার সকালে দুটি গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে জেলহাজতে প্রেরণ করেন।
আরও পড়ুন: মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
তিনি জানান, সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স দেয়ার কথা বলে কাউন্সিলর লুতু টাকা নিয়েছিলেন। পরবর্তীতে লাইসেন্স দিতে না পারায় ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। দুটি মামলাই এ বছর করা হয়। দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
]]>




