বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে যারা থাকতে পারেন

<![CDATA[

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেই হোঁচট খায় ভারত। আর তাতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের সেমির ভাগ্য কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। শেষ চারে যেতে বাকি থাকা দুই ম্যাচ জিততে হবে রোহিত শর্মাদের। তবে যে কোনো এক ম্যাচে হেরে গেলেও, নেট রান রেটে এগিয়ে থাকার সুবিধা পাবে টিম ইন্ডিয়া।

তবে শেষ দুই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে স্বপ্নভঙ্গ হবে ভারতের। আর তাই বুধবার (২ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ভাবছে না ভারত। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে পরিবর্তন এনে আখেরে লাভ হয়নি। গুঞ্জন রয়েছে, বাংলাদেশের বিপক্ষেও ফের রদবদল হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, দীনেশ কার্তিকের জায়গায় ফেরানো হতে পারে আরেক উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তকে। বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে থেকে দলে জায়গা করে নিলেও অস্ট্রেলিয়ায় এখনও তেমন কিছু করতে পারেননি কার্তিক। এছাড়া শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছেন। আর তাই তাকে বিশ্রামে পাঠানো হতে পারে এমনটাই শোনা যাচ্ছে।

দলের দ্বিতীয় সম্ভাব্য পরিবর্তন হতে পারে অক্ষর প্যাটেল। অক্ষরের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানো হয়েছিল দীপক হুডাকে। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে আবার ফেরানো হতে পারে অক্ষরকে। টিম টাইগার্সের বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবেই তাকে সুযোগ দেয়া হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশকে সমীহ করছে ভারত

এছাড়া ওপেনার লোকেশ রাহুল ছন্দে না থাকলেও তাকে আরেকবার সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে বড় ভরসা হতে পারেন বিরাট কোহলি এবং ফর্মের তুঙ্গে থাকা সূর্যকুমার যাদব।

এছাড়া জসপ্রীত বুমরাহর অবর্তমানের ভারতের পেস ইউনিটেও তেমন ভুগছে না। অভিজ্ঞ ভুবনেশ্বর, শামি এবং তরুণ আর্শদীপে দারুণভাবে সামলাচ্ছে ভারত। 

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!