বিনোদন

গাজীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

<![CDATA[

গাজীপুরের কাপাসিয়া উপজেলার মিয়ার বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

বুধবার (২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের মিয়ার বাজার এলাকায় গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কিশোরগঞ্জগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!