Feni (ফেনী)ফেনী

ফেনীতে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ২ কোটি ৭৩ হাজার টাকার চেক বিতরণ

ফেনী | তারিখঃ November 2nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 9 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত ১৯ ভূমি মালিককে ২ কোটি ৭৩ হাজার ৭৫২ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এসব প্রকল্প হচ্ছে-পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্প, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্প, সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, এবং ফেনী অর্থনৈতিক অঞ্চল শীর্ষক প্রকল্প। প্রকল্পগুলো বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৯ জনকে এ টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেনী সদরের ১১ জন, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্পে ৩ জন, নোয়াখালীর সোনাপুর-ফেনীর সোনাগাজী-চট্টগ্রামের জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে সোনাগাজী উপজেলার ৪ জন, ফেনী অর্থনৈতিক অঞ্চল শীর্ষক প্রকল্পের ১ জনসহ মোট ১৯ জনকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোনেমা আক্তারের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!