জাপানের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক বারকাত
<![CDATA[
জাপান সম্রাটের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকায় জাপানি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ড. আবুল বারকাত। পাশাপাশি সম্রাটের পক্ষ থেকে আরও ৫ বাংলাদেশি ‘অর্ডার অব দ্য সেক্রেড ট্রেজার, গোল্ড অ্যান্ড সিলভার রে’ পাচ্ছেন।
এই পাঁচ বাংলাদেশি হচ্ছেন- বাংলাদেশে জাপান দূতাবাসের সাবেক স্টাফ খান জাহাঙ্গীর আলম, সমর ক্রুজ, আব্দুল গফুর, সুজিত কুমার বড়ুয়া ও পরিমল বড়ুয়া।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৯ নভেম্বর
অধ্যাপক ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করার পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ তৈরিতে অবদান রাখেন।
বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্য প্রতিবছর বসন্তকালে জাপান সরকার দেশটির নাগরিক পাশাপাশি বিদেশিদেরও বিশেষ পদক দিয়ে সম্মানিত করে থাকে। ১৮৭৫ সালে জাপানের মেইজি সম্রাট ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ পুরস্কার প্রবর্তন করেন। এটি জাপান সরকারের সর্বোচ্চ সম্মাননা।
]]>




