বিনোদন

মনের মিলেই আমাদের প্রেম হয়েছে

<![CDATA[

বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে চলছে ব্যবসায়িক মন্দা, এরই মধ্যে ক্রমেই দাপট বেড়ে চলেছে দক্ষিণী চলচ্চিত্রে! শুধু চলচ্চিত্রেই নয়, এর প্রভাব যেন পড়তে শুরু করেছে দুই ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে।

দক্ষিণী তারকাদের সঙ্গে একের পর এক প্রেম ও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছেন বলিউড তারকারা! আর সেই ধারাবাহিকতায় রয়েছেন অদিতি রাও। ইদানীং দক্ষিণের নায়ক সিদ্ধার্থের সঙ্ড়ে নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের এই তারকার!

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, দক্ষিণী তারকা সিদ্ধার্থ ২০০৩ সালে শৈশবের বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন। তবে তাদের দাম্পত্যজীবন সুখের হয়নি। তিন বছর পরই ঘটে বিবাহবিচ্ছেদ।

আরও পড়ুন: চ্যালেঞ্জিং চরিত্র কাল হয়েছিল যেসব তারকার

২০০৭ সালে আইনি জট কেটে পুরোপুরি আলাদা জীবন শুরু করেন সিদ্ধার্থ-মেঘনা। তবে এত বছরে আর কোনো সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি দক্ষিণী তারকা। এরই মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে, অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে রসায়ন গাঢ় হয়েছে সিদ্ধার্থের। তেলুগু ছবি ‘মহাসমুদ্রম’-এর সেটেই নাকি কাছাকাছি এসেছিলেন দুজনে। আর তা ছাড়া ইদানীং নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা যাচ্ছে।

সম্প্রতি অদিতির ৩৬ বছরের জন্মদিনে সিদ্ধার্থের মধুর শুভেচ্ছাবার্তায় দুয়ে-দুয়ে চার করেছেন অনুরাগীরা। সিদ্ধার্থ লিখেছিলেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রাজকন্যা অদিতি, কামনা করি তোমার সব স্বপ্ন সত্যি হোক।’

আরও পড়ুন: আমির খান কত পারিশ্রমিক নেন?

এদিকে এর আগেও  শ্রুতি হাসান, সামান্থার মতো অভিনেত্রীদের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম উঠেছিল সিদ্ধার্থের। অবশেষে অদিতিই স্বীকার করলেন তাদের সম্পর্কের কথা। মজা করে আরও জানান, প্রেম তো আর উত্তর-দক্ষিণ দেখে হয় না। মনের মিলেই প্রেম হয়েছে তাদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!