পিরোজপুরে অটোরিকশা চাপায় মাদ্রাসাছাত্র নিহত
<![CDATA[
পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় মো. জাবেদ হোসেন (৭) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাবেদ উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা নিবাসী সৌদি প্রবাসী মো. ইমাম হোসেনের ছেলে। সে উপজেলার পারসাতুরিয়া রহমানিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই মাদরাসা ছাত্র উপজেলার হাসপাতাল সড়কের পাশে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাসার সামনে হাসপাতাল সড়কে রাস্তা পার হওয়ার সময় সে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বরিশাল নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছোয়া বিশ্বাস জানান, শিশুটি গুরুতর আহত হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশাটি আটক করা হয়েছে। চালককে আটক করা যায়নি। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>




