বাংলাদেশ

ইয়াবাসহ বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান আটক

<![CDATA[

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ইয়াবাসহ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে আটক করা হয়েছে। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সৈয়দপুর-ঢাকা রুটের যাত্রী ছিলেন আব্দুর রাজ্জাক মিলন।  

বিমানবন্দরে বোর্ডিং পাস নেয়ার পর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তার শরীরে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা পান। এ সময় মিলনকে আটক করা হয়।  

আরও পড়ুন: নুরের কৃত্রিম পায়ে হাজার পিস ইয়াবা

এপিবিএন সৈয়দপুর বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শরীর তল্লাশির সময় ওই ইউপি চেয়ারম্যানের জামার পকেট থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দেখিয়ে রাতেই তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!