যৌতুকের দাবিতে নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যা
<![CDATA[
নড়াইলে শ্বশুরের কাছে বাড়ি দাবি করে না পেয়ে, স্ত্রীকে গলা গেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামী রনি তার স্ত্রী আছিয়াকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে গুমের চেষ্টা চালায় বলেও অভিযোগ রয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ষড়াতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রনি পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্ত্রী আছিয়ার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল রনি। মেয়ের সুখের কথা ভেবে আছিয়ার বাবা জামাইকে বাড়ি করার জন্য জায়গাও দিয়েছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শ্বশুরের আদি বসতভিটা দাবি করে না পেয়ে, স্ত্রী আছিয়াকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে গুমের চেষ্টা চালায় রনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
আছিয়া ষড়াতলা গ্রামের একলাছ মিয়ার মেয়ে। রনি একই গ্রামের লিটু শেখের ছেলে। চার বছরের দাম্পত্য জীবনে বায়েজিদ নামে আড়াই বছরের এক সন্তান রয়েছে তাদের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আছিয়াকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়। অভিযুক্ত রনিকে ধরতে চেষ্টা চলছে। যৌতুকের দাবিতেই এ হত্যাকাণ্ড, স্বজনদের এমন অভিযোগ তদন্তে পুলিশ তৎপর রয়েছে।
]]>




