খেলা

নেতাকর্মীতে ভরে যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যান

<![CDATA[

আর মাত্র কয়েক ঘণ্টা পর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির পূর্বঘোষিত বিভাগীয় মহাসমাবেশ শুরু হতে যাচ্ছে। বেলা যত বাড়ছে নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক হয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছে দলীয় নেতাকর্মীরা।

সরেজমিনে দেয়া যায়, হেঁটে, ভ্যানে চড়ে আবার কেউ রিকশাযোগে সমাবেশে আসছেন। অনেকেই মোটরসাইকেল ও মাইক্রোবাসে সমাবেশস্থলে আসছে। তবে সমাবেশস্থলে যাওয়া মিছিল, মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরে নেতাকর্মীদের হাতে গাছের কাণ্ড, কাঠ এবং বাঁশ দিয়ে বানানো লাঠির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া বিভিন্ন মিছিলে জাতীয় পতাকা ও দলীয় পতাকায় ব্যবহার করা হয়েছে লম্বা লাঠি ও বাঁশের কঞ্চি।

আরও পড়ুন: অর্ধশতাধিক ট্রলারে বরিশালে বিএনপির সমাবেশে পিরোজপুরের নেতাকর্মীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, গত দু’দিনের চেয়ে সকালে অনেক লোক বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছে। বেলা যত বাড়ছে বিএনপির সমাবেশস্থলে লোকজন ততই বাড়ছে। বঙ্গবন্ধু উদ্যানের আশপাশের সড়কগুলো হয়ে বিভিন্ন স্লোগানে দিয়ে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছে। মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকার সঙ্গে বেশ লম্বা লাঠি রয়েছে। এ ছাড়াও অনেক নেতাকর্মীদের হাতে বাঁশ ও গাছের কাণ্ডের লাঠি রয়েছে।

সদর রোড এলাকার দোকানদাররা বলেছেন, সকাল থেকেই আশপাশের সড়কগুলো বিএনপির সমাবেশে আসা লোকজন ভরে গেছে। সকাল সোয়া ৮টার দিকে একটি মাইক্রোবাসের বহর যেতে দেখেছেন তারা। প্রতিটি গাড়ির গ্লাস খুলে নেতাকর্মীরা লাঠি উঁচিয়ে দলের পক্ষে স্লোগান দিচ্ছিল। আবার আশপাশের অনেকের হাতেই জাতীয় পতাকার সঙ্গে লাঠি দেখা গেছে।

আরও পড়ুন: বরিশালে বাস-থ্রি-হুইলারের ধর্মঘটের দ্বিতীয় দিন

এদিকে জিলা স্কুলের মোড়, চাঁদমারি মোড়, ক্লাব রোডের মোড় থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এসব জায়গা থেকে মানুষ হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন।

 বিএন‌পির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন বলেন, এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছে। সরকারের কোনো বাধাই কাজে আসে‌নি। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা নৌপথে কেউ ট্রলারে, কেউ মাছ ধরা নৌকায় আর সড়কপথে, কেউ হেঁটে, আবার কেউ ভ্যান, রিকশা, মোটরসাইকেলে, বাইসাইকেলে করে সমাবেশস্থলে আসছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!