খেলা

ভোলার অভ্যন্তরীণ রুটে ৩০ ঘণ্টা পর চলছে বাস

<![CDATA[

প্রায় ৩০ ঘণ্টা পর ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ভোলা-চরফ্যাশনসহ সকল রুটে বাস চলাচল শুরু হয়। এতে সড়ক পথের যাত্রীদের ভোগান্তি কমে কিছুটা স্বস্তি ফিরেছে।

ভোলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, দেশের অন্য এলাকায় বাস চলাচল শুরু হওয়ায় খবর পেয়ে দুপুর ১২টার পর এখানকার শ্রমিকরা (ভোলার শ্রমিকরা) যাত্রী পরিবহন শুরু করে। 

তিনি জানান, অটোসহ বিভিন্ন যানবাহন সড়কে আগে থেকেই চলাচল করছে। এরইমধ্যে বেশ কয়েকটি বাস জেলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন ও দৌলতখানসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। একইভাবে চরফ্যাশন থেকেও কয়েকটি বাস ভোলার উদ্দেশে ছেড়ে এসেছে।

আরও পড়ুন: বরিশালে বাস-থ্রি-হুইলারের ধর্মঘটের দ্বিতীয় দিন

এদিকে যাত্রীরা বলছেন, বাস চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এতে তাদের ভোগান্তি কমেছে। এখন আর বাড়তি ভাড়া গুণতে হবে না।

এর আগে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!